উত্তরদিনাজপুর

মহিলাদের হাতে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের

মহিলাদের হাতে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর শ্বশান কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম তপু সাহা(৩৮) বাড়ি বন্দর শ্বশান কলোনিতে। 

        রায়গঞ্জ শহরের বন্দর শ্বশান কলোনির বাসিন্দা তপু সাহা এলাকায় অনেক দিন ধরে নানা ধরনের অত্যাচার ও অসামাজিক কাজ করত বলে স্থানীয় সূত্রে জানা যায়। এদিন বিকেলে স্থানীয় মহিলারা ওই এলাকায় একটি সরস্বতী পুজোর মণ্ডপে বসে ছিল। সেই সময় তপু এসে মণ্ডপে বসে থাকা মহিলাদের আশ্লিল ভাষায় কথা বলে। এতে মহিলাদের সঙ্গে তার বচসা শুরু হয় এবং পরে তা গণপিটুনিতে রূপান্তর হয়। মহিলাদের গণপিটুনিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকে তপু সাহা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ তপুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। গভীর রাতে তপুর মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় মৃতদেহটি। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/cU3LfuW_WKM